ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় শ্রমিক জোট ইউনিয়ন আগের চেয়ে বেশি শক্তিশালী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

“দুনিয়ার মজদুর এক হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক জোট বাংলাদেশ জাতীয় ফেডারেশন ফেনী জেলা সভাপতি মোঃ সাহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আগের চেয়েও বেশি শক্তিশালী ঘাঁটিতে পরিনত হয়েছে উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়ন। মোঃ সাহাব উদ্দিন চৌধুরীর চিন্তা চেতনা মনোবিকাশে এবং সুদক্ষ নেতৃত্বে তিলে তিলে শ্রমিকদের একত্রিত করে এবং শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে সোচ্চার হয়ে ৫ নং মহামায়া ইউনিয়নকে বিগত দিন থেকে বর্তমানে বেশি শক্তিশালী শ্রমিক জোট ইউনিয়ন। মোঃ সাহাব উদ্দিন চৌধুরীর সুদক্ষ নেতৃত্বে ইউনিয়নবাসীর অনেকেই শ্রমিক জোট ইউনিয়ন ফেডারেশন’র পতাকা তলে যোগ দিচ্ছে প্রতিনিয়ত।

শ্রমিক জোট বাংলাদেশ জাতীয় ফেডারেশন ফেনী জেলা সভাপতি মোঃ সাহাব উদ্দিন চৌধুরী দৈনিক বাংলার অধিকারকে জানান, ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়নে ও তাঁর নির্দেশনা অনুযায়ী আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমার নেত্রীর কাছে একটাই দাবী ঘাম ঝরা শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য মজুরি পায় সেদিকে খেয়াল রাখবেন। আমি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মহামায়া ইউনিয়ন তথা পুরো ফেনী জেলায় কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, বিগত দিন থেকে বর্তমানে মহামায়া ইউনিয়নে শ্রমিক জোট ইউনিয়ন ফেডারেশন বর্তমানে অনেক শক্তিশালী। আমরা আগামী আসন্ন ইউপি নির্বাচনে শ্রমিক জোটের পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে ৯ জন মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করবে। তারমধ্যে নারী প্রার্থী ৩ পুরুষ ৬ জন। তিনি আরো জানান, শ্রমিকদের মজুরি আদায়ে ও ভাগ্যেন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Don`t copy text!