ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে ২ লক্ষ টাকার গাঁজা পিকআপসহ একজন আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ

লাকসামে পিকআপে করে ২ লাখ টাকার গাঁজাসহ তিন উপজেলার তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ছিল পুলিশ।(২৯ জুলাই) বৃহস্পতিবার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পরানপুর বাজারে লাকসাম থানার পুলিশের সদস্যরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত রা হলেন,ঝালকাঠি পৌরসভার মনোহর পট্রি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আমানত হোসেন(৩৮), নলছিটি উপজেলা ফুল কাঠি গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে আরিফ হোসেন (৩২) ও কাউলিয়া উপজেলার বিসিক শিল্প এলাকার মৃত ইউনুস খানের ছেলে মেহেদী হাসান বাবু (২০)।

পুলিশের সুত্রে জানাযায়, লাকসাম সার্কেল এর নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পরানপুর বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশের সদস্যরা। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পিকআপকে সন্দেহ করে পুলিশ।
পরে ওই গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা ও সোনালী কালার একটি চাকু উদ্ধার করা হয়।এ সময় মাদক ব্যবাসয়ী তিনজন কে আটক করলেও পুলিশের উপস্থিত টের পেয়ে অপর ২ মাদক ব্যবাসয়ী কৌশলে পালিয়ে যায়।
১৪ কেজি গাঁজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করে বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে কেউ পালিয়ে থাকতে পারবে ধরা পরতে হবেই।

Don`t copy text!