ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরের এক গৃহবধূকে গনধর্ষণ, শাজাহানপুরে আটক ৩-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর পৌর এলাকার এক গৃহবধুকে প্রেমের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে ডেকে এনে গনধর্ষণের অভিযোগে শাজাহানপুরে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫), তার ছোট ভাই নিশাত (২১), ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক আব্দুল্লাহ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সেনা স্মরনি এলাকার রাব্বির সাথে শেরপুর উপজেলার পৌর এলাকার এক গৃহবধুর ফেসবুকে আড্ডা নামের এক গ্রুপে রাব্বি হাসানের সাথে মেয়েটির পরিচয় হয় ৪/৫ মাস আগে ৷ মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে বুধবার বিকেলে রাব্বি দেখার করার জন্য মোবাইল ফোনে রহিমাবাদ এলাকায় এই গৃহবধুকে ডাকে। গৃহবধু এসে এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা নামলে রাব্বি তার প্রতিবেশির বাড়িতে নিয়ে যায় ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে পালাক্রমে এই গৃহবধুকে ধর্ষণ করে ৷ ঘটনাটি জানাজানি হলে শাজাহানপুর থানা পুলিশ এবং শেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় বি ব্লক ও সি ব্লক এলাকায় অভিযান চালিয়ে আরেফিন, আবদুল্লাহ, নিশাদ কে আটক করে ৷

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আবদুল্লাহ আল মামুন জানান, আমরা ঘটনা জানার পরে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান চলছে। তিনি আরও জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

Don`t copy text!