ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় হোটেল শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১২, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলা সরকার ঘোষিত সারাদেশে কঠোর লকডাউনে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের যেন ভোগান্তির শেষ নেই। তারই ধারাবাহিকতা ফেনীর ছাগলনাইয়া গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মানবতার তূর্য বাদক হিসেবে খ্যাত ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি করোনা ভাইরাসের প্রথম দিন থেকে ব্যক্তিগত অর্থায়নে অসহায়দের পাশে থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। সোমবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩ টা উপজেলা পরিষদের প্রাঙ্গনে ছাগলনাইয়া কর্মরত প্রায় একশত দশ জন কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় তিনি প্রতিবন্ধীদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

Don`t copy text!