ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া ঘোপালে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়ন বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় পূর্ব ঘোপাল স্থানীয় একটি দোকান ঘরের সামনে থেকে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়ার নির্দেশনা এসআই ছায়েদুর রহমান পিপিএম ও এএসআই আলমগীর হোসেন মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভগবতি গ্রামের হায়দার আলী বাড়ির মোঃ মোস্তফার ছেলে নুরুল আলম সুমন। মাদক ব্যবসায়ী নুরুল আলম সুমনকে ১০ বোতল ফেন্সিডিল সহ একটি মোটরসাইকেল (পালসার ফেনী ল-১১৩৩৫৪) আটক করা হয়।

মাদক ব্যবসায়ী নুরুল আলম সুমন দৈনিক বাংলার অধিকারকে জানান, ৯ নং শুভপুর ইউনিয়ন জীনের টেক থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম থেকে ক্রয় করি। যার প্রতি বোতল ১৫০০/- টাকা প্রদান করি। তিনি আরো জানান, আমি সেবন করার উদ্দেশ্য ক্রয় করি। তবে আমি মাদক ব্যবসায়ী নই।

ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ জানান, একটি মোটর সাইকেল ও ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই। এবিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে।

Don`t copy text!