ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লিঙ্গ সমতার জন্য সম্মিলিত পদক্ষেপ নিন,শেখ হাসিনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লিঙ্গ সমতা অর্জনে বিশ্ব নেতাদের সাহসী নীতিমালা ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার জেনারেশন ইক্যুয়িটি ফোরাম, প্যারিস আয়োজিত ‘লিঙ্গ সমতার জন্য প্রযুক্তি এবং উদ্ভাবন’ শীর্ষক অ্যাকশন কোয়ালিশন অনুষ্ঠানে ভিডিওবার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৯৫ সালে বেইজিংয়ে বিশ্ব সম্প্রদায় নারীর ক্ষমতায়নের জন্য সাহসী প্রতিশ্রুতি দিয়েছিল।

দুর্ভাগ্যক্রমে এই প্রতিশ্রুতির অনেকগুলিই পূরণ হয়নি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি ও শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উৎসাহজনক নয়।

বর্তমানে সংসদ সদস্যদের মধ্যে মাত্র ২৫ শতাংশ নারী, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় এখনো ৩১ শতাংশ হারে কম।

সাহসী নীতিমালা তৈরি ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমাদের অবশ্যই এই পরিস্থিতি বদলাতে হবে।

Don`t copy text!