ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসা দাবী: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২২, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী নাগরিকরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন সবসময়।

সে কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী নাগরিকদের সঙ্গে আমার আলাপ হয়েছে।

তারা আমাকে বলেছেন, দেশে আসার পর তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশ থেকে আসার পর সবাই মনে করে, টাকা-পয়সা নিয়ে এসেছেন। তাই নিরাপত্তার কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান।

তিনি আরো বলেন, প্রবাসী নাগরিকরা বিদেশে থেকেই জাতীয় পরিচয়পত্র চান। আমরা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো বলে জানান ।

ড. মোমেন বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড ক্রয়সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে, তারা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।

Don`t copy text!