ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছু করবে না সরকার: কাদের-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২০, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন,সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো কিছুই করবে না সরকার। শেখ হাসিনার সরকার সব সময়ই সাংবাদিকবান্ধব।

গণমাধ্যমের যে কোনো বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল। বৃহস্পতিবার বিকেলে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের আবারও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

সাংবাদিকদের সুখেদুখে এবং গঠনমূলক সাংবাদিকতার পথ অনুসরণে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আছেন থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের হওয়ার আগেই তার পক্ষে বা বিপক্ষে আন্দোলন কতটা যৌক্তিক, সেটাও সাংবাদিক বন্ধুদের ভেবে দেখতে হবে। একজন অন্যায় করলে ঢালাওভাবে সবাই সেজন্য দায়ী নয়।

Don`t copy text!