ঢাকাশনিবার , ১৫ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাধানগর নিচিন্তা গ্রামে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউপিস্থ ৫ নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের নুর মিয়া পন্ডিত বাড়িতে আগুন লেগে কুয়েত প্রবাসী আবুল কাশেম ও তাঁর চাচা ডাঃ সাহাব উদ্দিন জলিলের বসতবাড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী। ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কাশেম এর বাবা আবদুল গফুর জানান প্রায় ৫০ লক্ষ ও সাহাব উদ্দিন জলিলের প্রায় ৩ লক্ষ টাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, এলাকাবাসী সহ প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করে উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া।

Don`t copy text!