ঢাকাশুক্রবার , ৩০ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুস্থদের পাশে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২১ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও মুসলিম উম্মার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরেফিন আজাদ চৌধুরী বাদল’র পক্ষ থেকে শুক্রবার (৩০ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন রুটের আজ প্রায় তিন শতাধিক গরীব, অসহায় সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান বিশিষ্ট ব্যবসায়ী আরেফিন আজাদ বাদল চৌধুরীর অর্থায়নে আরো প্রায় দুই হাজার গরীব, অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আমাদের উপজেলার কেউ যাতে না খেয়ে থাকে এই বিষয়ে সকলকে লক্ষ্য রাখার আহবান জানান।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরেফিন আজাদ চৌধুরী বাদল, প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জমির উদ্দীন পাটোয়ারী বাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভুঁইয়া, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ সহ দলীয় নেতাকর্মী।

Don`t copy text!