ঢাকামঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গরীব দুখীদের মাঝে মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাস্ট-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৭, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া পৌরসভাধীন ৬নং ওয়ার্ড পূর্ব বাঁশপাড়া গ্রামে মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) বাড়ীর আঙ্গিনায় মঙ্গলবার (২৭ই এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় শতাধিক অসহায়, গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) এর স্বরণে এবারও এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।

মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাস্টের সভাপতি ছলিম উল্যাহ ভূঁইয়া জানান, আমার বাবা মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) এর স্বরণে প্রতি বছরের ন্যায় এবারও গরীব দুখীদের মাঝে খাদ্য বিতরণ করি। এই খাদ্য বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এবং দেশ ও সমাজে যারা বিত্তবান তাদেরকে আহবান জানাবো গরীব দুখীদের পাশে থাকার জন্য।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ রিপন, পৌর অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী ও মরহুম মুফতী মাহমুদুর রহমান (রহঃ) কল্যান ট্রাষ্ট’র যুগ্ন সম্পাদক মাওলানা সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!