প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম’র ছোট ভাই ফেনীর পূর্বাঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, এনসিসি ব্যাংক’র সিনিয়র ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু’র ৫৭ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
আংশিক ভিডিও

ইফতার সামগ্রী বিতরণ করার পর ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় জনম্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরের নবী, উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী, যুবলীগের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মিয়া, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাইদুল হাসান আরিপ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা ইমাম হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন রাজ সহ ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাপ্পি ও আবদুল আহাদ সহ শতাধিক নেতাকর্মি।
