ঢাকামঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৫৫ লাখ ৪০ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৬, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে এ পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ মানুষ ।

এরমধ্যে ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন পুরুষ এবং ২১ লাখ ৩ হাজার ৭৯৩ জন নারী রয়েছেন। আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪১ হাজার ৩২২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ এবং নারী ১৭ হাজার ৬২৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৬৮ হাজার ১৬৮, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৭৫ হাজার ১৮৭, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৫ হাজার ৯৭৩, রংপুর বিভাগে ৫ লাখ ৬৮ হাজার ৮২১, খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ২৭০, বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৩৭২ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৮ হাজার ২১০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।

আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Don`t copy text!