ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ-এর দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মোঃ শাহজাহান-এর মৃত্যুতে গভীর শোক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩০, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি’র সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মোঃ শাহজাহান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম মোঃ শাহজাহান-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য মোঃ শাহজাহান রাত ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি………………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি’র সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মোঃ শাহজাহান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জনাব মোহাম্মদ শাহজাহান এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Don`t copy text!