ঢাকামঙ্গলবার , ২৩ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মহামায়া পূর্বদেবপুরে গৃহবধুর লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া ৫নং মহামায়া ইউনিয়ন ৩নং  ওয়ার্ড পূর্বদেবপুর হাজী কোনা গ্রামের মোঃ আলীর বাড়ী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মার্চ) এশার নামাজের পর।

ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানাযায়, ঘটনাটি জানার পর রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থল থেকে লাশটিকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহত রাবেয়া আক্তারের স্বামী মোঃ আলী ও ছেলে রাব্বিকে থানায় নিয়ে আসা হয়।

 

এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানা ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে  স্থানান্তর করা হয়েছে। তবে এটি হত্যা কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। এদিকে তদন্ত অফিসার মাহবুবুর রহমান পিপিএম জানান, নিহত রাবেয়া মুখের মধ্যে একটু আগাতের চিহৃ রয়েছে।রিপোর্টটি প্রস্তুত করা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

Don`t copy text!