ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া থানার উদ্যোগে করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউ মোকাবেলা সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২১, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া থানার উদ্যোগে রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা ৮ টি বিট কমিউনিটি পুলিশিং এক যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

“নো মাস্ক নো এন্ট্রি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সচেতনতামূলক বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোজাহারুল ইসলাম মুছা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব।

বক্তব্য শেষে রিক্সা, সিএনজি, বাস চালক ও যাত্রী সহ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব বদৌরুজ্জা তারেক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া থানা এসআই আবু নোমান সহ অন্যন্য পুলিশ সদস্যগন।

Don`t copy text!