ঢাকাশুক্রবার , ১৯ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া মুহুরিগন্জ সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা (দৈনিক বাংলার অধিকার) কে জানান-শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭ টায় ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া বাবুল মাছ প্রজেক্টের সামনে এই দূর্ঘাটনা ঘটে। সিএনজি অটোরিক্সা বিপরীত থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষে সিএনজি ড্রাইভার মোঃ হৃদয় (৩২) ও যাত্রী মোঃ হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছে। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দূর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আহত মোঃ হোসেন’র অবস্থা গুরুতর হওয়ায় ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মোঃ হোসেন ছাগলনাইয়া মধুমতি মার্কেটের সামনে চা দোকানদার বলে নিশ্চিত করেছেন তাঁর আত্মীয় স্বজন।

প্রাইভেট কার’র মালিক উপজেলার ঘোপাল ইউনিয়ন শিমনগর এলাকার ফয়জুল হক ভুঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা সামছুল হক ভুঁইয়া দৈনিক বাংলার অধিকারকে জানান, আহতদের চিকিৎসা বাবদ আমি বহন করে যাবো। এই দূর্ঘটনার জন্য অনুতপ্ত বলেও জানান। তবে প্রাইভেট কার এর নাম্বার জানতে চাইলে তিনি অস্বীকৃতি জানান।

Don`t copy text!