ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৭, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা অনুষ্ঠানেে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে এবং বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম.মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন।

মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সভায় আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শুরুর প্রারম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রসাশন।

স্থানীয় ও আগত অতিথি শিল্পীদের নিয়ে নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিল বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, সাংবাদিক, উপজেলা দাপ্তরিক প্রধানগন সহ সুশীল সমাজ। শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

Don`t copy text!