ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মুদি দোকানকে জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৫, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ মুদি দোকাদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৩৮ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে।

ওই ৭ মুদি দোকানদেরকে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ছাগলনাইয়া থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম দৈনিক বাংলার অধিকারকে জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও আমাদের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ জাতীয় ভোক্তা অধিকার দিবস এবং সামনে মাহে রমজান মাস। তাই এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করি।দোকানিদেরকে ও অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা পরিবেশনের জন্য লিফলেট বিতরণ করা হয়। এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

Don`t copy text!