ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ওয়াহিদুর রহমান ভবন উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় সোমবার (৮ই মার্চ) সকাল সাড়ে ১১ টায় ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক নির্মিত ওয়াহিদুর রহমান ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্ট এর উপদেষ্টা খন্দকার মইনুল আহসান শামিম। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, ইউনাইটেড ট্রাস্ট এর ফেনী জেলা প্রধান সমন্বয়কারী খন্দকার নুরুল ইসলাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন “সবাই মিলে একসাথে কাজ করলে এলাকার উন্নতি হবে। ”

ইউনাইটেড ট্রাস্ট মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ওয়াহিদুর রহমান ভবনের জন্য ব্যয় করেন প্রায় এক কোটি টাকা।

এইসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মহসিন আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, ফারজানা কাশফি, খন্দকার মোঃ জাহিন, ইউনাইটেড ট্রাস্টের কো-অপারেটর ফয়সাল সহ বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

Don`t copy text!