ঢাকাবুধবার , ৩ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে সরকারী ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিং (নগদ) একাউন্ট নিবন্ধন’র উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় ফেনীর ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে পৌরসভার আওয়াতাধীন প্রতিবন্ধী, বয়স্ক, দুস্থ, স্বামী পরিত্যক্ত, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা মোবাইল ব্যাংকিং (নগদ) খোলার শুভ উদ্বোধন করেন মানবিক পৌর মেয়র এম. মোস্তফা।

“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা। ‘‘বিধবা ভাতার প্রচলন, শেখ হাসিনার উদ্ভাবন। “প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে পৌরসভা কর্তৃপক্ষ সরকার ঘোষিত ভাতাগুলি সুবিধাভোগীরা যাতে নিশ্চিন্তে সেবা পেতে পারে সেই লক্ষে কাজ করে যাচ্ছেন মানবিক পৌর মেয়র এম.মোস্তফা। এবংকি সকাল থেকে শত শত আসা ভাতাভোগীদের নিবন্ধন কাজে নিজেই দেখভাল করেন।

এই বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র এম.মোস্তফা দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিপীড়িত অসহায় মানুষের জন্য সর্বপ্রথম চালু করেন প্রতিবন্ধী, বয়স্ক, দুস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা ও মাতৃত্ব কালিন ভাতা। তিনি আরো বলেন, ছাগলনাইয়া পৌর এলাকায় আজ এবং আগামীকাল বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সহ সমাজসেবা অধিদপ্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল ভাতা G2P পদ্ধতিতে প্রদানের জন্য ভাতাভোগীদের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং (নগদ) একাউন্ট নিবন্ধন হচ্ছে। আমি নগরপিতা হিসেবে সকল ভাতা গ্রহনকারীদের আহবান জানাই পৌরসভায় কার্যালয় এসে উপস্থিত হয়ে মোবাইল ব্যাংকিং (নগদ) একাউন্ট নিবন্ধন করার জন্য ভাতাভোগীদের প্রতি অনুরোধ রহিল।

Don`t copy text!