ছাগলনাইয়া উপজেলাধীন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালে এসএসসি পরিক্ষার্থীরা অটোপাশের দাবিতে এক বিক্ষোভ মিছিল অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে পৌর শহরের শূন্য রেখায় (জিরো পয়েন্ট) সমবেত হয়ে অটোপাশের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
পরিক্ষার্থী শিহাব উদ্দিন জানান, তাদের বিগত ১১মাসের শিক্ষার কার্যক্রম বন্ধ ছিল। তাদের এই মূহুর্তে পরীক্ষার দেওয়ার কোন প্রস্তুতি নাই। তাই তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন এসএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দিয়ে ঘোষণা করার দেওয়ার জন্য।
এসময় “ফিরিয়ে দাও ১১মাস, নইলে দাও অটোপাশ, শিক্ষামন্ত্রী করে কি খেয়ে দেয়ে ঘুমায় কি, জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে” এই সব শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী অন্যন্য শিক্ষার্থীরা বলেন, আমাদের বারবার স্কুল খুলবে বলে আবার বন্ধ ঘোষণা করা হয়। তিন মাসের যে সিলেবাস দিয়ে পরীক্ষা নিতে চাচ্ছে তাহা সম্পূর্ণ করে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমরা চাই অটোপাশ।
শিক্ষার্থীরা এসময় সড়কে অবস্থান করতে চাইলে ছাগলনাইয়া থানা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেন।

