ফেনী ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৫ টায় দলীয় কার্য্যলয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী’র সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার’র সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।
উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউল্যাহ্ সিফাত’র পরিচালনায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আ’লীগ নেতা সামছুল হক বুলু মজুমদার, আবদুর রুপ ভুঁইয়া, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, মহামায়া আ’লীগের সভাপতি শাহজাহান মিনু, শুভপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মি।
উল্লেখ্য যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী’র সুস্থতা কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ ও ব্যাক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

