ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া থানা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ ও প্যারেড গ্রহন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া থানা প্রশাসনের উদ্যোগে থানার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় থানা প্রাঙ্গনে প্রায় অর্ধ শতাধিক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।

মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ দৈনিক বাংলার অধিকারকে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্যদের আইন মোতাবেক দায়িত্ব ও কর্তব্য পালনসহ থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য রোধকল্পে থানা পুলিশকে তথ্য দেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করি। তিনি আরো বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রায় অর্ধ শতাধিক গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্য়ায়ক্রমে নৈশপ্রহরীদের মাঝেও কম্বল বিতরণ করা হবে।

এসময় প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশের পক্ষ থেকে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহন করেন ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এতে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম, সেকেন্ড অফিসার এসআই মোঃ মুনিরুল ইসলাম সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

Don`t copy text!