সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সকল নির্যাতন ও সহিংসতা বন্ধ করার দাবিতে পশ্চিম ছাগলনাইয়া জনকল্যান সংস্থা ও পাঠাগার এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন স্থানে র্যালী প্রদক্ষিন শেষে শহরের জিরো পয়েন্টে ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “ধর্ষন সহ সকল অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক অরাজনৈতিক সংগঠন পশ্চিম ছাগলনাইয়া জনকল্যান সংস্থা ও পাঠাগার এর সকল সদস্য ধর্ষণের বিরুদ্ধে সোচ্চারে সমবেত হয়েছে। পশ্চিম ছাগলনাইয়া জনকল্যান সংস্থা ও পাঠাগার’র চেয়ারম্যান এম. জয়নাল আবেদীন মিয়াজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ সলিম উল্যাহ্ ভুঁইয়া। বিশেষ অতিথি সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়ের কারনে ও ধর্মীয়, পারিবারিক নৈতিক শিক্ষা না থাকার কারনে দেশে ধর্ষনের স্বীকার বেড়েই চলছে। আমরা ধর্ষনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি. পাশাপাশি ধর্ষন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের চোখকে ফাঁকি দিয়ে কিংবা অবৈধ উপায়ে পার যেতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল আইনপ্রয়োগকারি সংস্থাকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিল উক্ত সংস্থা ও পাঠাগারের সহ-সভাপতি মেজবাহ্ আসাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক হীরা, সহ-সাধারণ সম্পাদক মোঃ নিশান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন নাজির, কোষাধ্যক্ষ মোঃ মেহেরাব হোসেন অপু, দপ্তর সম্পাদক মোঃ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল, জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ, সমাজসেবা সম্পাদক মোঃ মিলন, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ করিম, শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ পাবেল, আইন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সানি, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল মান্নান রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ (হুজুর), সদস্য মোঃ সজিব, মোঃ মান্নান, মোঃ একরাম, মোঃ রায়হান, মোঃ সুজন, মোঃ রায়হান (২), মোঃ আনোয়ার হোসেন, মোঃ সৌরভ সহ আরো অনেকে।

