ঢাকাসোমবার , ২২ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী’র রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২২, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার, ফেনী জেলা উন্নয়ন’র রুপকার ও জেলা আ’লীগের অভিভাবক হিসেবে খ্যাত আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা ছাত্রলীগের আপনজন হিসেবে খ্যাত জালাল উদ্দিন আহমেদ চৌধুরী’র পিতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী’র রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল’র আয়োজন করা হয়। সোমবার (২২ জুন) ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা ইমাম হোসেন ও উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিয়াজউদ্দিন রাজ’র উদ্যোগে বাদ মাগরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী’র রোগ মুক্তির কামনার্থে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী’র রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা দান করতে মহান রাব্বুল আলামিনের নিকট সকলেই মোনাজাত ধরে প্রার্থনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হানিফ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের সহ-সম্পাদক জহিরুল আলম শিপলু সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী।

Don`t copy text!