ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুই নেতার মৃত্যু, বুকভরা কষ্ট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ১৪, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেষ হাসিনা’র জীবনে। সরাসরি গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে না পারা এবং দুঃসময়ে দুই নেতার পরিবারের কাছে ছুটে যেয়ে সমবেদনা জানাতে না পারার আক্ষেপের কথা আজ রোববার (১৪ জুন) সংসদে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন একটা অস্বাভাবিক পরিবেশ চলছে। সরাসরি গিয়ে শ্রদ্ধা জানাতে পারলাম না। ফুল দিতে পারলাম না।

তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো, সেটিও পারলাম না। এটা খুবই দুঃখজনক।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি সংসদে আসবো এটা জেনে অনেকে বাঁধা দিয়েছেন। বলেছেন, যাবেন না। কিন্তু আমি গুলি, বোমা, গ্রেনেড কতো কিছুই তো মোকাবেলা করে এসেছি। শুধু মৃত্যুর ভয়ে আমি সংসদে আসবো না? পরিবারের একজন সদস্য, একজন সংসদ সদস্যকে হারালাম আর আমি আসবো না! এসময় তাদের পরিবারকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি। শেখ হাসিনা আরও বলেন, ‘রাজনীতি করতে গিয়ে সব সময় মোহাম্মদ নাসিমকে পাশে পেয়েছি। রাজনীতির পথ খুব কঠিন। এই পথে যারা সব সময় পাশে থেকেছে, এমন দুজনকে একই দিনে হারালাম। মোহাম্মদ নাসিম ও শেখ মো. আব্দুল্লাহর চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির জন্য বিরাট ক্ষতি।’

Don`t copy text!