ঢাকাশনিবার , ২৩ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদের অর্থায়নে ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া ও পাঠানগড় ইউনিয়নে ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ২৩, ২০২০ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল থেকে পৃথক পৃথক ভাবে পাঠানগর ইউনিয়নে, ছাগলনাইয়া পৌরসভা ও মহামায়া ইউনিয়নে প্রায় দুই শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী উপহার বিতরন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক’র সমন্বয়ে প্রায় দুই শতাধিক ইমাম মুয়াজ্জিন ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী উপহার বিতরনে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল সহ উপজেলা ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতাকর্মী।

Don`t copy text!