ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া যুবদল নেতা মোঃ আবদুল মোমিন’র উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ১৭, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা মোঃ আবদুল মোমিন’র ব্যক্তিগত উদ্যােগে ও নিজস্ব অর্থায়নে চলমান বৈশ্বিক করোনা ভাইরাস থেকে বিশ্ব মানবতার মুক্তির লক্ষে দোয়া কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট বিশেষ মুনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৭ মে) বাদ আসর পৌরসভার দক্ষিন সতর নদীর কূল ১ নং ওয়ার্ডের দারুল আকরাম (এবতেদায়ী) মাদ্রাসার প্রাঙ্গঁনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় প্রায় শতাধিক রোজারত মানুষদের নিয়ে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এইবিষয়ে জানতে চাইলে দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে যুবদল নেতা মোঃ আবদুল মোমিন জানান, বিশ্বে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে ফলে বিশ্বের মুসলিম উম্মাহ’র জীবন রক্ষার্থে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিহাদ করে বিশেষ দোয়ার আয়োজন করে মুনাজাত করি। পাশাপাশি প্রায় শতাধিক রোজারত মানুষকে ইফতার মাহফিল’র মাধ্যমে সেবা প্রদান করি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দিক এই করোনা ভাইরাস থেকে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর সামছুল হক, উদ্যোক্তা ও উপজেলা যুবদল নেতা মোঃ আবদুল মোমিন, সাংবাদিক এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব(মোহনা টিভি), ব্যবসায়ী রকিবুল হাসান, মিজানুর রহমান, মোহাম্মদ উল্যাহ টিপু, মোঃ দুলাল, মোঃ শাহীন, রিয়াজুল হাসান, মোঃ নোমান, মোঃ এনাম, মোঃ জোবায়ের হোসেন ও ছাত্রলীগ নেতা মজিবুল হকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!