ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তাসলিমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল কুলিয়ারচর থানা পুলিশ

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তাসলিমা (২০)কে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিল কুলিয়ারচর থানা পুলিশ।

শনিবার (১২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ ঘটিকায় কুলিয়ারচর থানা হতে ভিকটিম তাসলিমা (২০)কে তার পিতা মোঃ আবুল মিয়ার নিকট সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন তাসলিমা নরসিংদী জেলার রায়পুরা থানার কুড়ের পাড় (বড় বাড়ী) গ্রাম, বর্তমানে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার বিজয় পাড়া গ্রামের মোঃ আবুল মিয়ার কন্যা।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগষ্ট দিবাগত রাত ১১.২০ ঘটিকায় কুলিয়ারচর থানার মাদবদী এলাকায় মানসিক ভারসাম্যহীন তাসলিমা (২০) নামে একজন যুবতী মেয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে কুলিয়ারচর থানার একটি টিম এ.এস.আই মোঃ রেহান উদ্দিনের নেতৃত্বে নারী কনস্টেবল ববি আক্তারসহ নারী পুলিশের সহায়তায় তাসলিমা (২০)কে থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি হেল্প ডেক্সে রেখে তাকে জিজ্ঞাসাবাদে তার পিতা- মোঃ আবুল মিয়া, গ্রাম কুড়ের পাড় (বড় বাড়ী) থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, বর্তমানে- বিজয় পাড়া, থানা- নবীনগর, জেলা- ব্রাক্ষণবাড়িয়া (মোবাইল- 01708687233) বলে জানান।

পরবর্তীতে তাসলিমা (২০)এর পিতাকে সংবাদ প্রদান করিলে তিনি আজ ১২ আগষ্ট কুলিয়ারচর থানায় এসে জানান যে, তার মেয়ে তাসলিমা (২০) প্রায় ৪/৫ বৎসর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। মানসিক ভারসাম্যহীন তাসলিমা (২০) গত ১০ আগষ্ট সকাল ৫ টা ৩৫ মিনিটের দিকে বাড়িতে কাউকে কিছু না বলে বাহির হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর তাসলিমা (২০) এর বাবা-মা সম্ভাব্য সকল স্থানে গত ৩ দিন যাবৎ অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাইনি। পরবর্তীতে বিকাল সাড়ে ৪ ঘটিকায় কুলিয়ারচর থানা হতে ভিকটিম তাসলিমা (২০)কে তার পিতা মোঃ আবুল মিয়ার নিকট সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।

Don`t copy text!