ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষা পেলে,বারো মাস ইলিশ মিলে” এই শ্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশাসনের আয়োজনে এ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক,সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুস্পেন দেবনাথ,র‍্যাব-১০ কমান্ডার আলিম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের জেলেরা সহ উপজেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী ৭ অক্টোবর/২২ থেকে ২৮ অক্টোবর/২২ পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ,ক্রয় -বিক্রয় ও বিনিময় সম্পৃর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে বলে জানান।

Don`t copy text!