ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ আশ্রয় কেন্দ্র’র শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২২ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় আশ্রয় কেন্দ্রটি উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

দক্ষিন সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শেখ জালাল’র উপস্থাপনা এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুলের সভাপতিত্বে, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী, শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, পানগাঁ বন্দর এসোসিয়েশন’র আহবায়ক ও উপজেলা আ’লীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আরেফিন আজাদ চৌধুরী বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ মোদাচ্ছির সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, ২০২১-২২ অর্থ বছরের আওয়াতায় দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্যোগ আশ্রয় কেন্দ্রটি নির্মান কাজে বাস্তবায়ন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর।

Don`t copy text!