ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বায়নের যুগে যে ৫ দেশে নেই বিমানবন্দর-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
এপ্রিল ১৮, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ফটো
বর্তমান সময়ে বিমান পরিষেবা ছাড়া আধুনিক বিশ্ব অচল প্রায়। তবে তথ্য প্রযুক্তি ও আধুনিক বিশ্বে এমন কিছু দেশ আছে, যেখানে আজও কোনো বিমানবন্দর নেই! বিশেষত দূরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহনের দ্রুততম মাধ্যমই হলো এ বিমান। অথচ পৃথিবীতে এখনো বিমানবন্দর নেই এমন কিছু দেশ আছে। সেসব দেশের মধ্যে পাঁচটি দেশের কথা চলুন জেনে নেয়া যাক-

ছবি: ফাইল

সান মারিনো

  • সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর। তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে। আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২ হাজার ২৩০ ফুট। সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইতালিতে অবস্থিত।

ছবি: ইন্টারনেট

ভ্যাটিকান সিটি

  • ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব। এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গমাইল। তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটি রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন। সবচেয়ে কাছের বিমানবন্দর ইতালির রাজধানী রোমে।

ছবি: ইন্টারনেট

মোনাকো

  • এখানে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷

ছবি: ইন্টারনেট

লিখটেনস্টাইন

  • ইউরোপের এ দেশটিতেও কোনো বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড ও জার্মানিতে অবস্থিত।

ছবি: ইন্টারনেট

অ্যান্ডোরা

  • অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর না থাকলেও তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে। দেশটিতে একটি হাসপাতালের হেলিপ্যাড আছে। জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত রয়েছে। এ দেশটির সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে।

Don`t copy text!