ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শাজুলিয়া দরবার শরীফ মাহফিল বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামি বৃহস্পতি ও শুক্রবার চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে দোয়া ও শাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি মঙ্গলবার সকালে দহুলিয়া শাজুলি মঞ্জিলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শাজুলি পীর সাহেব বলেন, এ মারকাজটি একটি ঐতিহ্যবাহী মারকাজ। বিপদাপদ থেকে যেন মানুষ রক্ষা পায় এজন্য প্রতি বছর বছর এখানে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও মহামারি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় পীরজাদা আতাউল্লাহ শাজুলি, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাংবাদিক বিল্লাল মাছুম ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের মাহফিল বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

Don`t copy text!