শ্রীনগরে মীর ফাউন্ডেশনের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সেবামূলক প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশনের উদ্দোগে আড়াই শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার দামলা গ্রামের “মীর বাড়ির” আঙ্গিনায় এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীনগরে হতদরিদ্র মানুষের মাঝে মীর ফাউন্ডেশনের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মীর ফাউন্ডেশনের সভাপতি মীর মোতাহার হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শবনম জাহান শিলা, সংসদ সদস্য ঢাকা মহিলা আসন- ৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারগিস খান, সাংগঠনিক সম্পাদক, মহিলা আ’লীগ ঢাকা মহানগর উত্তর। মীর ফাউন্ডেশনের উপদেষ্টা মীর শওকত আলী। সাধারণ সম্পাদক মীর আকবর আলী। মীর ফাউন্ডেশনের কো মেম্বার মীর আলভী ইবনে আকবর প্রমুখ।#

