ঢাকাশনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাড়ে ৮২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যাবসায়ী আটক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে সাড়ে ৮২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া বড়বাড়ী থেকে শুক্রবার ৪ ফেব্রুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৮২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ এ তথ্য জানায়।

আটককৃতরা হলো- ব্রাক্ষণবাড়ীয়া জেলার মৃত আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে বরকত উল্লাহ (৩৪), একই জেলার রফিক মিয়ার ছেলে আবুল বাশার ওরফে সফিউল (২৮), এমরান হোসেনের ছেলে সজল (২৩), মোঃ সুজন মিয়ার ছেলে তাফাজ্জল হোসেন (২০), সেলিম মিয়ার ছেলে বিপুল হোসেন (২০) এবং কুমিল্লার মোঃ জয়নাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।

Don`t copy text!