ঢাকাশুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অভিযান ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব -৪- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৪, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

খলিল

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরনের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।



এরই ধারাবাহিকতায় ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুর ১৩.০০ ঘটিকা হতে ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ নিম্নোক্ত ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়।

মোঃ সাইদুর রহমান রাসেল (৩৬), জেলা- নড়াইল। মোঃ রবিউল ইসলাম (২২), জেলা-কক্সবাজার। মোঃ সজিব হোসেন @ রমজান আলী (২১), জেলা-কুমিল্লা।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!