“ভলেন্টিয়ার ফর বাংলাদেশ” সারা দেশের ৬৪টি জেলায় মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করতে, সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে আবারো আয়োজন করা হয়েছে ক্যাম্পেইনঃ “আপনার মাস্ক কোথায়? ২০২২”
গত তিনদিন ব্যাপী (২৮-০১-২০২২ থেকে ৩০-০১-২০২২ পর্যন্ত) ভলান্টিয়ার ফর বাংলাদেশ, পিরোজপুর জেলার সভাপতি, অনিক রায় এর নেতৃত্বে মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করতে, সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে এবং করোনার সচেতনতামূলক পোষ্টার দেওয়ালে লাগানোর মাধ্যমে ক্যাম্পেইনটি শহরের বিভিন্ন জনবহুল স্থানে, মসজিদে, মন্দিরে এবং সরকারি অফিস-আদালতে অনুষ্ঠিত হয়েছে। এবং সাধারণ মানুষের মাঝে ৩০০০ মাক্স বিতরণ করা হয়েছে। “ভিবিডি – পিরোজপুর জেলার” প্রতিটি ভলেন্টিয়ার এর সহযোগিতায় আজ সুষ্ঠুভাবে শেষ হয়েছে উক্ত ক্যাম্পেইনটি।

