ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখান প্রেসক্লাবের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান প্রেসক্লাবের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেসক্লাবের নবনিবার্চিত কার্যনিবার্হী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। নবনিবার্চিত কমিটির পরিচিতি শেষে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান নিবার্চন কমিশনার এমদাদুল হক পলাশ। অতিথিদের বক্তব্যের পরে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক
অনুষ্ঠিত

নবনিবার্চিত কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের, সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধীষ্ঠির রঞ্জন পাল, জনস্বাস্য সহকারি প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।

Don`t copy text!