ঢাকামঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূনরায় সভাপতি সোহরাব হোসেন চৌধুরী সোহাগ নির্বাচিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পূনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। সম্প্রতি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ পদে মনোনীত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া কমিটির অন্যান্যরা হচ্ছেন, অভিভাবক সদস্য জুলহাস গাজী,মনির হোসেন,তৌহিদুল ইসলাম,শহীদ উল্যাহ,সংরক্ষিত মহিলা সদস্য শোভা শ্রী সরকার ও শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম,মো. ফারুক আহমেদ ও কল্যাণী মজুমদার। এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পূনরায় নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

Don`t copy text!