ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

মামা-ভাগিনা ইটের ভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইটি সেলো মেশিন জব্দ করা হয়।

৩০ জানুয়ারী রোববার দুপুর ১ টার সময় উপজেলার লতব্দী ইউনিয়নের পুর্ব রামকৃষ্ণদী মামা ভাগিনা ইটভাটাকে প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা মোতাবেক এ ২ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।

এ-সময় খিদিরপুর রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপে মাটি দিয়ে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির  কারণে পাইপ ভেঙে দিয়ে একটি সেলো মেশিন ও রামকৃষ্ণদী বিলে একটি মাটিকাটার ছাউনি ঘর পুড়িয়ে দিয়ে একটি সেলো মেশিন জব্দ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এসআই মোহাম্মদ ইমরান খান সহ সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসিরাজদিখান  সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন,
আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করি। মাটিকাটা ও অবৈধভাবে রাস্তার উপর দিয়ে বালু বহনকারী পাইপ নেওয়ার অভিযোগে দুইটি সেলো মেশিন জব্দ করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!