ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মনোহরপুর ফাজিল মাদ্রাসার মিলনায়তনে আহালে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা আলমগীর শাহ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহালে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদ্বেরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহালে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দীন।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহালে সুন্নাত ওয়াল জামায়াত শাহরাস্তি শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আল ক্বাদেরী, কচুয়া শাখার সহ-সভাপতি বেলায়েত হোসেন আল ক্বাদেরী, সাধারণ সম্পাদক আঃ হক মাষ্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক মিন্টু, প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন মানিক, ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, যুব সেনা চাঁদপুর জেলা শাখার আহবায়ক মো. বিল্লাল তালুকদার ও কেন্দ্রীয় সদস্য বদবোদ্দোজা। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ মাওলানা আবু সুফিয়ান নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

কচুয়া: আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন,কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদ্বেরী।

Don`t copy text!