ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাদ্রায় হতে যাচ্ছে ডা. এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৯, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রায় দোয়া ও মোনজাতের মধ্য দিয়ে ডা. এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল নির্মানে স্থান নির্ধারন করা হয়েছে। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর কাশেমাবাদ চৌরাস্তা মোড়ে জনসাধারণের স্বার্থে নির্মিত হবে হাসপাতালটি।
ইউরো ফার্মাসিউটিক্যালসের সত্ত্বাধিকারী ডা: হেমায়েত করিম বলেন, গ্রামের সাধারন মানুষের জন্য এই হাসপাতাল নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদ্রা গ্রামসহ আশেপাশের আরো দশটি গ্রামের সাধারন মানুষ স্বাস্থ্য সেবা খুব সহজেই নিতে পারবে। ডাঃ এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে বদ্ধপরিকর।
নব-নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এই গ্রামের একটি হাসপাতাল নির্মাণ হবে যা কখনো কল্পোনাও করেনি এলাকার সাধারন মানুষ। সাধারন মানুষের চিকিৎসা সেবা দিতে হাসপাতাল নির্মাণ করার সু-চিন্তাধারাকে সাধুবাদ জানান তিনি।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় ইমাম মাওলানা মাহবুবর রহমান।

হাসপাতালের স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, আওমীলীগ নেতা মুছা কলিমুল্লাহ, এম এ করিমের নাতী নাভীদ রুবাইয়াৎ করিম, এলাকার বাসিন্দা আবদুস সামাদ মিজি, আঃ খালেক মিজি, আলম মোস্তান, মুছা মোস্তান, বাচ্চু গাজী, সৈয়দ আহমেদ ও নুরুল ইসলাম মিজি প্রমুখ।

Don`t copy text!