ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৭, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে প্রধানন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও হরিজন জনগোষ্ঠীর আবাসন সমাধানের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, রুনা লায়লা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ।
বক্তারা সরকারী-বেসরকারী, স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানে ৮০ ভাগ কোটার বাস্তবায়ন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান । এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে হরিজন ও দলিত শ্রেণীর জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা করনের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।



Don`t copy text!