ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারী পুলিশের অভিযানে বিশালাকৃতির দুটি গাঁজা গাছ উদ্ধার–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২১, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বাড়ির আঙিনা থেকে ২০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ এই গাছ উৎপাদনের সফল(!) চাষী কাইয়ুম (৪৪) আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কাইয়ুম উক্ত বামনের চর গ্রামের নবীন শেখের পুত্র বলে জানা গেছে।

রৌমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বামনের চর গ্রামের নবীন শেখের ছেলে কাইয়ুমের বাড়িতে গিয়ে ২০ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ দেখতে পেয়ে গাঁজা চাষের অভিযোগে তাকে আটক করা হয় এবং প্রাপ্ত গাঁজা গাছ দুটির ওজন প্রায় ৫২ কেজি বলে জানায়।

রৌমারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনতাসির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!