ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৩২টি এতিমখানায় শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৯, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ৩২টি এতিমখানা ও গরীব অসহায়দের মাঝে ১ হাজার ৮০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া প্রমুখ।

কচুয়া: কচুয়ায় গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

Don`t copy text!