মুন্সীগঞ্জে কেক কেটে এস এ টিভির ১০ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
বিক্রমপুর প্রেসক্লাব এর মিলনায়তনে বাংলাদেশের সর্বাধুনিক Full Hd স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভির ১০ ম বর্ষে পদার্পন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়। দিনটি উপলক্ষে ১৯-০১-২১ তারিখে সকাল ১১ টায় কেক কাটেন মুন্সীগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এসএ টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি ও বিক্রমপুর প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃমাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওসার হামিদ,লৌহজং থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর,ওসি তদন্ত মাহিদুল ইসলাম,শিল্পপতি বিএম শোয়েব, মানবাধিকার কমিশনের জেলার কার্যকারী সভাপতি কামরুজ্জামান,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র,শিল্পপতি খান নজরুল ইসলাম হান্নান, বিক্রমপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারুক আহম্মেদ রফিক,লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, প্রবীন সাংবাদিক শাহ নেওয়াজ খান শানু,লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, মোজাহিদুল ইসলাম বায়েজিদ সহ আরো অনেকেই।

