ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে রজনীগন্ধা আবাসিক হোটেলে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মৃত ব্যক্তি পাবনা জেলার সাথিয়া থানার পাইকর হাটি গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে তারিন আহম্মেদ (৪৩)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় বিরামপুর রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি পুলিশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত।

তিনি জানান, বিরামপুরের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে পাবনা জেলার তারিন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা যাচ্ছে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যেকোন সময় এই ব্যক্তি দুর্ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Don`t copy text!