ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী পুলিশের অভিযানে গাঁজাসহ ৭ মামলার আসামি নারী আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৫, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের এক বিশেষ অভিযানে আড়াই কেজি গাঁজাসহ ৭ মামলার আসামী এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে ফুলবাড়ী থানার এসআই বেলাল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ফুলবাড়ী থানার অন্তর্গত দ্বিতীয় ধরলা সেতুর চেকপোষ্টে অবস্থান নেয়।

 

এসময় ফুলবাড়ি থেকে বড় বাড়ির দিকে যাওয়া সন্দেহভাজন একটি অটো রিকশাকে থামানোর সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি কালে অটোরিকশার যাত্রীবেশী হেলেনা বেগমের(৫৪) কাছে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই বেলাল হোসেন জানান, আটককৃত হেলেনা বেগম(৫৪) দিনাজপুরের হাকিমপুর থানার বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী।

 

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে ফুলবাড়ি থানায় দুইটি সহ বিভিন্ন থানায় মোট ০৭ টি মাদক মামলা রয়েছে। ১৫ জানুয়ারি শনিবার জেল হাজতে প্রেরণ করা হবে।

Don`t copy text!