ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হিলি ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৩ জানুয়ারি, হিলির ট্রেন দুর্ঘটনা দিবস। আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে হিলি রেলস্টেশনে ঘটেছিল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। সেদিন বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ট্রেন দুর্ঘটনার কথা মনে হলে আজো গা শিউরে উঠে হিলিবাসীর।

 

হিলি রেলওয়ে-ষ্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৩ই জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টায় ক্রসিংয়ের জন্য হিলি রেল স্টেশনের ১নং লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৫১১নং লোকাল ট্রেনটি।একই সময়ে ভুল সিগনালের কারণে ১নং লাইনেই ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।

 

এতে মুহূর্তের মধ্যেই দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ পুরো ৩টি বগী। আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করেন। এতে শতাধিক মানুষের মৃত্যু, বহু আহত হলেও সরকারিভাবে ২৭ জন নিহতের ঘোষণা করা হয়। সেই ট্রেন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেন অনেকে।

 

ঘটনার পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘোষণা দেন ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের, গঠন করা হয় তদন্ত কমিটি।

 

এদিকে আজ স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হচ্ছে।

Don`t copy text!